সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

জাপান ফুটবলকে বিদায় বলে দিলেন ইনিয়েস্তা

অনলাইন ডেস্ক :

লিওনেল মেসির সাবেক সতীর্থ, বার্সেলোনা এবং স্পেনের ফুটবলার আন্দ্রেস ইনিয়েস্তা বেশ কয়েক বছর ধরেই খেলছেন জাপান ফুটবল লিগে। এবার জাপান ফুটবলকেও বিদায় জানিয়ে দিলেন তিনি। গত শনিবার কনসাডেল সাপোরোর বিপক্ষে ম্যাচের শুরুতেই খেলতে নামেন তিনি। এই মৌসুমে প্রথম তিনি শুরুর একাদশে ঠাঁই পান। নিজের ক্লাব ভিসেল কোবের হয়ে এই ম্যাচে ১-১ গোলে ড্র করেন ২০১০ বিশ্বকাপজয়ী তারকা। এরপরই জাপান ফুটবলকে বিদায় জানানোর ঘোষণা দেন। মাঠ ছাড়ার সময় চোখের পানি আটকে রাখতে পারেননি। তবে অবসর নিয়ে রেখে দিলেন ধোঁয়াশা, ‘মাঠ থেকে অবসর নিতে চেয়েছি।

এই আবেগ নিয়ে পরের সিদ্ধান্ত জানাব।’ বার্সেলোনায় ১৬ মৌসুম কাটিয়ে ২০১৮ সালে জাপানের ভিসেল কোবেতে যোগ দিয়েছিলেন আন্দ্রেস ইনিয়েস্তা। তবে ধীরে ধীরে বয়স বেড়ে যাওয়ায় মাঠেও কম নামা হচ্ছিলো তার। সর্বশেষ ১৮ ম্যাচে কেবল ৯৪ মিনিট মাঠে থাকতে পেরেছিলেন ৩৯ বছর বয়সী এই তারকা।