সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

চাঁপাইনবাগঞ্জে ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার: র‍্যাব

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থেকে মাদক মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার রাত সোয়া ৮টার দিকে উপজেলার পুকুরিয়া পেট্রোল পাম্প মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

গ্রেপ্তার সেলিম রেজা বাবু শিবগঞ্জ উপজেলার ছোট হাদিনগর এলাকার আকবর আলীর ছেলে।

র‌্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

র‌্যাব-৫ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি দল সোমবার রাত সোয়া ৮টার দিকে পুকুরিয়া পেট্রোল পাম্প মোড় এলাকায় অভিযান চালিয়ে সেলিম রেজা বাবুকে গ্রেপ্তার করে।

র‍্যাব আরও জানায়, সে মাদক মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি। তাকে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

—-ইউএনবি