সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

নাটোরে মাইক্রোবাস-প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে আম ব্যবসায়ী নিহত

নাটোরের বড়াইগ্রামে মাইক্রোবাস-প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে আম ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন।

মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার মানিকপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ সময় আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

নিহত আব্দুল করিম (৪০) ঢাকার আমিন বাজার এলাকায় বসবাস করতেন।

বনপাড়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আলিমুর আর রাজি বলেন, সকাল ১০টার দিকে বড়াইগ্রাম উপজেলার মানিকপুর এলাকায় ঢাকা থেকে মাইক্রোবাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় গাড়ির আটজন আহত হয়।

তিনি আরও বলেন যে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক আব্দুল করিমকে মৃত ঘোষণা করেন।

—-ইউএনবি