সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

কুড়িগ্রামে পিকআপ-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ২জন নিহত, আহত ৫

কুড়িগ্রামের রাজারহাটে পিকআপ ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে। এ সময় ইজিবাইকের পাঁচ যাত্রী গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (৪জুলাই) সকালে উপজেলার মিলের পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সিরাজুল ইসলাম (৪৪) জেলার উলিপুর উপজেলার নাওডাঙ্গা গ্রামের গাফ্ফার আলী মোল্লার ছেলে এবং রহিমা বেগম (৩৫) রাজারহাট উপজেলার নাজিমখান ইউনিয়নের বাসিন্দা।

এলাকাবাসী ও ফায়ার সার্ভিস জানায়, উলিপুর রাজারহাট সড়কের মিলের পাড় নাম এলাকায় উলিপুরগামী একটি পিকআপ ও রাজারহাটগামী একটি ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকটি সড়ক থেকে নিচে দুমড়ে-মুচড়ে পড়ে যায়। ঘটনার পর পিকআপের চালক পালিয়ে যায়। এতে ইজিবাইকের যাত্রী সিরাজুল ইসলাম ও রহিমা বেগম ঘটনাস্থলেই মারা যায়।

ফায়ার সার্ভিস স্টেশনের লিডার আক্তারুজ্জামান জানান, রাজারহাট ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে আহতদের রাজারহাট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। রাজারহাট থানার পুলিশ হাসপাতালে লাশের সুরতহাল রিপোর্ট করেছে।

রাজারহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহিল জামান জানান, এ ঘটনায় পিকআপভ্যান ও ইজিবাইকটি থানায় নিয়ে আসা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

—-ইউএনবি