সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

বঙ্গবন্ধু রেলসেতুর নির্মাণ সামগ্রী নিয়ে মোংলায় ভিড়েছে জাহাজ

বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর নির্মাণ সামগ্রী (মালামাল) নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে বিদেশি জাহাজ এমভি এভার ভেনটেজ। মঙ্গলবার (৪ জুলাই) বেলা ১১টার দিকে বন্দরের ৫ নম্বর জেটিতে ভিড়ে এ জাহাজটি। দুপুর ২টা থেকে জাহাজের পণ্য খালাসের কাজ শুরু হয়।

এছাড়া খালাসকৃত মালামাল নদীপথে নেওয়া হবে বঙ্গবন্ধু রেলসেতুর ডিপোতে।

এ জাহাজটিতে বঙ্গবন্ধু রেলসেতুর ১ হাজার ৯শ ৫২ দশমিক ৪৪২ মেট্রিক টন ওজনের ২৩৯ প্যাকেজ মালামাল (বিভিন্ন ধরনের নির্মাণ সামগ্রী) এসেছে।

বিদেশি এ জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট হক অ্যান্ড সন্স লিমিটেডের খুলনার অপারেশন ম্যানেজার শওকত আলী জানান, বঙ্গবন্ধু রেলসেতুর মালামাল নিয়ে ২২ জুন ভিয়েতনামের হাইফং বন্দর থেকে মোংলা বন্দরের উদ্দেশে ছেড়ে আসে পানামা পতাকাবাহী জাহাজ এমভি এভার ভেনটেজ।

তিনি জানান, জাহাজটি মঙ্গলবার বেলা ১১টায় মোংলা বন্দরের ৫নম্বর জেটিতে ভিড়েছে। এরপর এসব মালামাল নদীপথে নেওয়া হবে বঙ্গবন্ধু রেলসেতুর ডিপোতে। জাহাজটি থেকে মালামাল খালাসে সময় লাগবে তিন থেকে চারদিন।

—-ইউএনবি