সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

ময়মনসিংহে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২

ময়মনসিংহের গৌরীপুরে বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে সিএনজির দুই যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও তিনজন।

বুধবার (৫ জুলাই) সন্ধ্যায় ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের গৌরীপুরের রামগোপালপুর গাংচিল রেস্টুরেন্টের সামনে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ঈশ্বরগঞ্জ পৌর সদরের চরহোসেনপুর গ্রামের আব্দুল বাতেন (৮০) এবং হালুয়াঘাট উপজেলার মনকান্দা গ্রামের আশরাফুন্নাহার (৬০)।

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, উপজেলার রামগোপালপুরের গাংচিল রেস্টুরেন্টে সামনে ময়মনসিংহগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত একটি যাত্রীবাহী অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পাঁচজন আহত হয়।

তিনি আরও বলেন, স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে দুইজনের মৃত্যু হয়।

পরিবারের আবেদনের প্রেক্ষিতে নিহতদের লাশ হস্তান্তর করা হয়েছে। বাসটি জব্দ করে থানা নিয়ে আসা হয়েছে, তবে চালক পালিয়ে গেছে বলে জানান ওসি।

—ইউএনবি