সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

রাজধানীর মালিবাগে ট্রেনের ধাক্কায় পরিবহন শ্রমিকের মৃত্যু

ফাইল ছবি

রাজধানীর মালিবাগ রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় পরিবহন শ্রমিকের মৃত্যু হয়েছে।

নিহত নাজির আহমেদ (৪০) চট্টগ্রামের চকবাজারের মৃত আবুল হোসেনের ছেলে। তিনি মালিবাগ রেলগেটে একটি বাস সার্ভিসে কাজ করতেন এবং সেখানেই থাকতেন।

ঢাকা রেলওয়ে থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ফারুক আহমেদ জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এএসআই ফারুক জানান, ট্রেনের ধাক্কায় মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

—-ইউএনবি