সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

যশোরে বাসের ধাক্কায় অটোরিকশার ৭ যাত্রী নিহত

ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক :

যশোর সদরে নিয়ন্ত্রণ হারানো বাসের ধাক্কায় এক পরিবারের তিনজনসহ একটি ইজিবাইকের সাত যাত্রী নিহত ও দুই আহত হয়েছেন।

শুক্রবার (৭ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে যশোরের লেবুতলা তেতুলতলা এলাকার যশোর-মাগুরা মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে।

নিহতদের মধ্যে তিনজন একই পরিবারের। তাদের বাড়ি যশোর সদরের সুলতানপুর গ্রামে। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহগুলো উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, যশোর থেকে একটি ইজিবাইক আটজন যাত্রী নিয়ে লেবুতলা বাজারের দিকে আসছিল। তেতুলতলা নামক স্থানে পৌঁছে ইজিবাইকটি ডানের একটি বাইপাস সড়কে নামার চেষ্টা করে। এসময় পেছন থেকে আসা বাসটি ইজিবাইকটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে সাত জন মারা যান। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন বলেন, লেবুতলায় সড়ক দুর্ঘটনায় ইজিবাইক চালকসহ আটজন নিহত হয়েছেন বলে জানতে পেরেছি। দুর্ঘটনা কবলিত বাস ও ইজিবাইকটি পুলিশ জব্দ করেছে।