সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

লালমনিরহাটে তিস্তায় নৌকাডুবি, ৩ কৃষক নিখোঁজ

লালমনিরহাটের হাতীবান্ধায় নৌকাডুবিতে তিনজন কৃষক নিখোঁজ হয়েছেন।

রবিবার (৯ জুলাই) সকাল ৮টার দিকে উপজেলার সিঙ্গিমারী ইউনিয়নের ধুবনী এলাকায় হাজীর মোড়ের পশ্চিম পাশে তিস্তা নদীতে এ নৌকাডুবির ঘটনা ঘটে।

নিখোঁজ ব্যক্তিরা হলেন- হাতীবান্ধা উপজেলার দক্ষিণ গড্ডিমারী গ্রামের ফজলু মিয়া (৬০), আহেদুল ইসলাম (৫৮) ও শফিকুল ইসলাম (৫৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান, ১০ জন শ্রমিক একটি ডিঙি নৌকায় কাজের উদ্দেশ্যে তিস্তা নদী পাড় হওয়ার চেষ্টা করছিল। এ সময় মাঝ নদীতে প্রবল স্রোতে নৌকাটি ডুবে যায়।

এতে অনেকেই সাঁতরে পাড়ে উঠলেও তিনজন নিখোঁজ রয়েছেন।

হাতীবান্ধা ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে।

এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম জানান, একটি নৌকায় ১০ কৃষক তিস্তার চরে যাচ্ছিলেন। নদীর মাঝখানে প্রবল স্রোতের কারণে নৌকাটি ডুবে যায়।

তিনি আরও বলেন, সেসময় স্থানীয়রা দ্রুত অন্য একটি নৌকা নিয়ে সাতজনকে উদ্ধার করে।

—-ইউএনবি