সাম্প্রতিক
এসএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ হরমুজ প্রণালি নিয়ে অনিশ্চয়তায় ফের বাড়ল তেলের দাম রাশিয়ায় নতুন করে ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির হাসিনা ও হাদি হত্যার আসামিদের দ্রুত ফিরিয়ে দেওয়ার দাবি ঢাকার চাষের মাছে কাদা-কাদা গন্ধ হয় কেন, কী করলে গন্ধ থাকবে না? জুলাই-পরবর্তী সাংস্কৃতিক পরিসর: পরিবর্তনের ইঙ্গিত কোথায়? সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনসহ ৩৮ জনের বিরুদ্ধে দুদকে অভিযোগ ডনের সঙ্গে ১২ লাখ টাকার চুক্তি সামিরা-আজিজের, দাবি রাষ্ট্রপক্ষের আইনজীবীর দেশে লোডশেডিংয়ের ভোগান্তি, এক বছরে ৩০ বার বন্ধ রামপাল বিদ্যুৎকেন্দ্র
Skip to content

জুলাইয়ের প্রথম সপ্তাহে প্রবাসী আয় এলো ৫ হাজার ৫১ কোটি টাকা

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:

চলতি বছরের জুলাই মাসের প্রথম ৭ দিনে প্রবাসীরা দেশে পাঠালেন ৪৬ কোটি ৫৬ লাখ মার্কিন ডলার। দেশীয় মুদ্রায় (প্রতি ডলার ১০৮ টাকা ৫০ পয়সা ধরে) যার পরিমাণ ৫ হাজার ৫১ কোটি ৭৬ লাখ টাকা। রোববার (৯ জুলাই) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে। বছরের প্রথম সপ্তাহের প্রবাসী আয়কে শুভ সূচনা হিসেবে দেখছেন ব্যাংকের সংশ্লিষ্টরা। চলতি ২০২৩-২৪ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ের সাতদিনে প্রতিদিন গড়ে ৬ কোটি ৬৫ লাখ ১৪ হাজার ২৮৫ মার্কিন ডলার করে এলো। পুরো জুলাই জুড়ে এ ধারা অব্যাহত থাকলে মাস শেষে ২০০ কোটি মার্কিন ডলারকে স্পর্শ করবে। বিদায়ী ২০২২-২৩ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে এসেছিল ২০৯ ডলার। এটি প্রবাসী আয়ের ইতিবাচক ধারা ছিল। ২০২১-২২ অর্থবছরে এসেছিল ১৮৭ কোটি মার্কিন ডলার।

এ বিবেচনায় চলতি জুলাই মাসের ৭দিনের প্রবাসী আয় ভালো সূচনা। বাংলাদেশ ব্যাংকের তথ্য পর্যালোচনায় দেখা যায়, চলতি জুলাই মাসের ৭দিনে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে প্রবাসী আয় এসেছে ৫ কোটি ৭২ লাখ ৩০ হাজার ডলার। বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে এসেছে ১ কোটি ৭৬ লাখ ৫০ হাজার মার্কিন ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৮ কোটি ৮৭ লাখ ৩০ হাজার ডলার ও বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৯ লাখ ৯০ হাজার মার্কিন ডলার। এদিকে সদ্য বিদায়ী জুন মাসে প্রবাসী আয় এসেছিল ২১৯ কোটি ৯০ লাখ ডলার। একক মাস হিসেবে এ অঙ্ক ৩৫ মাসের মধ্যে সর্বোচ্চ প্রবাসী আয়। এর আগে ২০২০ সালের জুলাইয়ে সর্বোচ্চ ২৫৯ কোটি ৮২ লাখ ডলারের প্রবাসী আয় এসেছিল।