সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

জীবননগরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

চুয়াডাঙ্গার জীবননগরে সড়ক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় তার সঙ্গে থাকা অপর আরেকজন আহত হয়েছেন।

রবিবার সন্ধ্যায় উপজেলার সন্তোষপুর বাসস্ট্যান্ডের অদূরে আন্দুলবাড়ীয়া সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত যুবক বিপ্লব হোসেন (৩২) ঝিনাইদহ সদর উপজেলার গোপীনাথপুর গ্রামের আব্দুল গফুরের ছেলে এবং আহত রুবেল হোসেন (৩৫) একই উপজেলার ব্যাপারী পাড়ার গোলাম রসূলের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন মৃধা জানান, আন্দুলবাড়ীয়া থেকে মোটরসাইকেলে করে বিপ্লব ও রুবেল সন্তোষপুর বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে একতারপুর বাওড় নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলের পিছনে থাকা বিপ্লব হোসেন রাস্তায় পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যায়। তার সঙ্গে থাকা মোটরসাইকেল চালক রুবেল হোসেনকে আহতাবস্থায় উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

—ইউএনবি