সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি, আরসা কমান্ডার নিহত

কক্সবাজারের উখিয়ার ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে আরসা সন্ত্রাসী গোষ্ঠী এবং পুলিশের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এতে আরসার শীর্ষ সন্ত্রাসী হুসেন মাঝি নিহত হয়েছেন।

সোমবার (১০ জুলাই) ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটেছে।

১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ানের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত মহাপরিদর্শক (এডিআইজি) সৈয়দ হারুন অর রশীদ এই তথ্য জানান।

তিনি আরও জানান, ক্যাম্প-১৭ এর পাশে আরসা সন্ত্রাসীদের অবস্থানের খবর পেয়ে আশপাশের এলাকা ঘিরে ফেলে এপিবিএন। এ সময় পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে আরসা সদস্যরা। এ সময় এপিবিএনও পাল্টা গুলি ছুড়ে। গোলাগুলির পর ঐ এলাকা তল্লাশি করে নিহত শীর্ষ আরসা কমান্ডার আব্দুল হুসেন মাঝির লাশ পড়ে থাকতে দেখা যায়। এ সময় বিপুল পরিমাণ অস্ত্র, গুলি, ওয়াকিটকি, মোবাইলফোন ও মোবাইলের সিম জব্দ করা হয়।

তিনি আরও জানান, নিহত হুসেন মাঝি একাধিক হত্যা মামলার আসামি। অভিযান চলমান থাকবে। বাকী সন্ত্রাসীদের গ্রেপ্তারের প্রচেষ্টা অব্যাহত আছে।

—-ইউএনবি