সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

ফুটবলকে র‌্যাপিনার বিদায়

অনলাইন ডেস্ক :

মার্কিন যুক্তরাষ্ট্রের নারী জাতীয় ফুটবল দলের মেগান র‌্যাপিনো ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। মৌসুমের শেষে ফুটবলকে বিদায় জানাবেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা। র‌্যাপিনো লিখেছেন, ‘কৃতজ্ঞতার সাথে জানাচ্ছি যে, আমি সিদ্ধান্ত নিয়েছি সুন্দর এই খেলাটির এটাই আমার শেষ মৌসুম। কখনো কল্পনা করিনি যে ফুটবল আমাকে এভাবে রূপ দিবে, আমার জীবনকে চিরতরে বদল দিবে।’ তিনি আরো লিখেছেন, ‘অসাধারণ একটি ক্যারিয়ার শেষ করতে পেরে আমি সন্তুষ্ট। এই খেলাটি আমাকে বিশ্বব্যপী পরিচয় এনে দিয়েছে।

একই সঙ্গে অসাধারণ কিছু মানুষের সাথে পরিচয়ের উপলক্ষ করে দিয়েছে। এতটা দীর্ঘ সময় খেলতে পারাটাও সৌভাগ্যের। যতটা সাফল্য এসেছে তা কল্পনা করিনি। যাওয়ার আগে এমন একটি প্রজন্মকে সামনে রেখে যাচ্ছি যারা ফুটবলে নিজেদের এতটা সাফল্য কখনই আশা করেনি। এটাই আমার শেষ বিশ্বকাপ, শেষ এনডব্লিউএসএল মৌসুম।’ ১৭ বছর জাতীয় দলের জার্সিতে যুক্তরাষ্ট্রকে প্রতিনিধিত্ব করেছেন র‌্যাপিনো।

এ সময়ের মধ্যে খেলেছেন ১৯৯টি আন্তর্জাতিক ম্যাচ। ২০১২ সালে লন্ডন অলিম্পিকে স্বর্ণ পদকও জয় করেছেন। ২০১৯ সালে জিতেছেন ফিফা বর্ষসেরা নারী ফুটবলারের পুরস্কার। গত বছর জুলাই মাসে তিনি যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মান পেয়েছিলেন। মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন র‌্যাপিনোকে স্বাধীনতা রাষ্ট্রপতি পদক প্রদান করেন। প্রথম ফুটবলার হিসেবে র‌্যাপিনো এই পদক অর্জন করেছিলেন।