সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

গঙ্গাচড়ায় ৩ দিন ব্যাপী কৃষি মেলার উদ্বোধন

জেলা প্রতিনিধি, রংপুর (গঙ্গাচড়া) :

রংপুর বিভাগ কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্পের আওতায় গঙ্গাচড়ায় ৩ দিন ব্যাপী কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর গঙ্গাচড়া এর আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বরে মঙ্গলবার কৃষি মেলার উদ্বোধন উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমিন। উদ্বোধনের পরে উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্নার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান সাজু আহম্মেদ লাল, মহিলা ভাইস চেয়ারম্যান রাবিয়া বেগম, গঙ্গাচড়া ইউপি চেয়ারম্যান মাজহারুল ইসলাম লেবু, বড়বিল ইউপি চেয়ারম্যান শহীদ চৌধুরী দীপ।

স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মারুফা ইফতেখার সিদ্দিকা। অতিরিক্ত কৃষি অফিসার শারমিন সুলতানার উপস্থাপনায় আরো বক্তব্য রাখেন উপসহকারী কৃষি অফিসার হাফিজার রহমান, ফল-ফসল গ্রুপের সদস্য আনোয়ারুল ইসলাম, নার্সারী মালিক ধীরেন চন্দ্র রায়। আলোচনার আগে অতিথিবৃন্দ স্টল পরিদর্শন করেন। এছাড়া একটি র‌্যালী বের করা হয়।