সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

সয়াবিন ও পাম তেলের দাম কমছে, কার্যকর কাল

ফাইল ছবি

দেশের ভোজ্যতেল পরিশোধনকারীরা তেলের দাম কমানোর সিদ্ধান্ত নেওয়ায় বুধবার থেকে সয়াবিন ও অন্যান্য ভোজ্যতেলের দাম কিছুটা কমবে।

মঙ্গলবার (১১ জুলাই) বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনারস অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (বিভিওআরভিএমএ) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

সিদ্ধান্ত অনুযায়ী বোতলজাত সয়াবিন তেলের দাম লিটার প্রতি ১০ টাকা কমে ১৭৯ টাকা এবং খোলা সয়াবিন তেলের দাম ৮ টাকা কমে ১৫৯ টাকা হয়েছে।

বিভিওআরভিএমএ-এর মতে, সয়াবিন তেলের ৫ লিটার বোতলের দাম ৮৭৩ টাকা। যা আগের দাম থেকে ৪৩ টাকা কম।

পাম তেলের দাম লিটার প্রতি ৫ টাকা কমে ১২৮ টাকা এবং বোতলজাত পাম তেলের দাম লিটার প্রতি ১২ টাকা কমে ১৪৮ টাকা হয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয় এবং বাংলাদেশ বাণিজ্য ও ট্যারিফ কমিশনের সঙ্গে আলোচনার পর নতুন দর নির্ধারণ করা হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

—-ইউএনবি