সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

প্রেমের বিয়ে: বিয়ানীবাজারে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি, সিলেট :

প্রেম করে বিয়ে করেছেন মাত্র ৩ বছর আগে। বিয়ের আগে জাত-কূল কিছুই মানেননি এই যুগল। সব বিসর্জন দিয়ে একে অপরকে একান্তে পাওয়ার মাত্র ক’দিন পর থেকেই শুরু হয় সাংসারিক টানাপোঁড়েন। অনেকটা অবাধ্য হয়ে অন্য সম্প্রদায়ের ছেলেকে বিয়ে করায় মেয়ের বাপের বাড়ির লোকজন ছিলেন বেজায় নাখোশ। জামাইর বাড়ির সাথে সামাজিকতা রক্ষায়ও মেয়ের পরিবার ছিল পিছিয়ে। এ নিয়ে স্বামীর সংসারের সদস্যরা খোঁচা দিয়ে কথা বলতেন গৃহবধূ ফাহমিদা আক্তারকে।

এদিকে বিয়ের ৩ বছর পেরিয়ে যাওয়ার পর ওই যুগল কোন সন্তানাদির মুখ দেখতে পাননি। এসব নিয়েও বেশ ঝড়-ঝাপটা সইতে হয়েছে ফাহমিদাকে। একদিকে বাপের বাড়ির লোকজনের অভিমান-অবহেলা অন্যদিকে স্বামীর বাড়ির সদস্যদের মানষিক নির্যাতন-এসবের বোঝা আর আর বইতে পারেনি গৃহবধূ ফাহমিদা। মানষিক যন্ত্রণার এই কঠিন বাস্তবতাকে চিরবিদায় জানিয়ে আত্মহননের পথ বেছে নেন তিনি। বুধবার ভোরে পুলিশ গলায় ফাঁস দেয়া অবস্থায় তার লাশ উদ্ধার করে। বিয়ানীবাজার উপজেলার কুড়ার বাজার ইউনিয়নের খসিরবন্দ-কইরবন্দ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ফাহমিদা একই গ্রামের আবিদুর রহমানের স্ত্রী। তার বাপের বাড়ি উপজেলার দুবাগ ইউনিয়নের মেওয়া গ্রামে। তারা একে-অপরের সাথে প্রেম করে বিয়ে করেন।

পুলিশ আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে স্বামী আবিদুর রহমানকে আটক করেছে। তবে পুলিশের হাতে আটকের আগে তিনি জানান, মঙ্গলবার দিবাগত রাত ৩ টার দিকে স্ত্রী ফাহমিদার সাথে তার ঝগড়া হয়। এরপর তিনি বাইরে বেরিয়ে গেলে স্ত্রী ভিতর দিক থেকে ঘরের দরজা লাগিয়ে দেন। এর ঘন্টাখানেক পর তিনি ঘরে ফিরে এসে স্ত্রীকে ডাকাডাকি করলেও কোন সাড়াশব্দ পাওয়া যায়নি। পরবর্তীতে পরিবারের সদস্যরা দরজা ভেঙ্গে ফাহমিদার লাশ দেখতে পান।

এদিকে নিহতের পিতা ও ভাই অভিযোগ করেন, স্বামীর বাড়ির লোকজনের মানষিক নির্যাতনে ফাহমিদা আত্মহত্যা করতে পারে।

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। ওই গৃহবধূর স্বামীকে আত্মহত্যায় প্ররোচনা দেয়ার ঘটনায় আটক করা হয়েছে।