সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

২০ হাজার টিকেট বিনামূল্যে দিচ্ছে ফিফা

অনলাইন ডেস্ক :

ফিফা উইমেন’স বিশ্বকাপ শুরু হতে বাকি আর কেবল এক সপ্তাহ। কিন্তু এখনও টিকেট তেমন বিক্রি হচ্ছে না আসরটির দুই আয়োজক দেশের একটি নিউ জিল্যান্ডে। তাই দেশটির চার ভেন্যু শহর অকল্যান্ড, হ্যামিল্টন, ওয়েলিংটন ও ডানেডিনের ২০ হাজার টিকেট বিনামূল্যে দিচ্ছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা। এখন পর্যন্ত বিক্রি হওয়া ১০ লাখ টিকেটের বেশিরভাগই যৌথ আয়োজক অস্ট্রেলিয়ায় বিক্রি হয়েছে। বিশ্বকাপের ফেভারিট দলগুলোর একটি ধরা হচ্ছে তাদেরকে। সেই তুলনায় নিউ জিল্যান্ডে ফুটবল নিয়ে মাতামাতি নেই বললেই চলে।

তাই সেখানকার দর্শকদের স্টেডিয়ামে বসে ফুটবল দেখার প্রতি আকৃষ্ট করা খুবই কঠিন বলেন উল্লেখ করেন ফিফার নারী ফুটবলের প্রধান অফিসার সারাই বারেম্যান। ফুটবলের বৈশ্বিক আসরে নিউ জিল্যান্ডের মেয়েদের পারফরম্যান্সও যাচ্ছেতাই। বিশ্বকাপে এখন পর্যন্ত পাঁচ আসরে অংশ নিয়ে জয়ের খাতাই খুলতে পারেনি তারা! আগামী বৃহস্পতিবার নিউ জিল্যান্ড ও নরওয়ের মধ্যকার ম্যাচ দিয়ে পর্দা উঠবে মেয়েদের ফুটবলের বৈশ্বিক আসরের।