সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ এ এস আই শ্রীবরদী থানার জুবায়েল খাঁন

জেলা প্রতিনিধি, শেরপুর (শ্রীবরদী):

ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত হয়েছেন এ. এস. আই জুবায়েল খাঁন। তিনি শেরপুর জেলার শ্রীবরদী থানায় কর্মরত আছেন। শেরপুর জেলার পুলিশ সুপার কামরুজ্জামান বি.পি.এম এর নির্দেশনায় শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার বিশ্বাসের সার্বিক সহযোগিতায় এ. এস. আই জুবায়েল খাঁন ওয়ারেন্ট তামিল, মাদক উদ্ধার, সাজাপ্রাপ্ত আসামি, ভিকটিম উদ্ধারে সহায়তা, বিট পুলিশিং, মাদক, জুয়া, ইভটিজিং, বাল্য বিবাহ ও সামাজিক অপরাদ দমনে উঠান বৈঠক করে আসছে। এ সব কাজের শ্রেষ্ঠতা হিসেবে এ এস আই জুবায়েল খাঁনকে পুরস্কৃত করা হয়।

জুবায়েল খাঁন নেত্রকোনা জেলার মদন থানার বাগমারা গ্রামের মৃত নুরুল ইসলাম খাঁনের ছেলে। তিনি ইতিপূর্বে জামালপুর জেলার বকশীগঞ্জ থানায় কর্মরত ছিলেন।
১২ জুলাই বুধবার বিকালে ময়মনসিংহ বিভাগের রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য বি.পি.এম এ.এস.আই জুবায়েল খাঁনের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় শেরপুর জেলার পুলিশ সুপার মো. কামরুজ্জামান বি.পি.এম উপস্থিত ছিলেন।