সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

গঙ্গাচড়ায় ৩ দিনব্যাপী কৃষি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, রংপুর (গঙ্গাচড়া):

রংপুর বিভাগ কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্পের আওতায় গঙ্গাচড়ায় ৩ দিন ব্যাপী কৃষি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর গঙ্গাচড়া এর আয়োজনে সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্নার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাডারডিপি, পিএমএসইউ, ডিএই রংপুরের সিনিয়র মনিটরিং অফিসার আবু ফাত্তাহ মোঃ রওশন কবীর, উপজেলা ভাইস চেয়ারম্যান সাজু আহম্মেদ লাল, মহিলা ভাইস চেয়ারম্যান রাবিয়া বেগম।

স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মারুফা ইফতেখার সিদ্দিকা। কৃষি সম্প্রসারণ অফিসার একেএম ফরিদুল হকের উপস্থাপনায় মেলায় স্টল দেয়া নার্সারী মালিকদের সনদ ও ১ম, ২য় ও ৩য় পুরস্কার প্রদান এবং সকল স্টল দেয়া প্রতিষ্ঠানসহ অতিথিবৃন্দকে শুভেচ্ছা স্বারক দেওয়া হয়।