সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

শ্রীবরদীতে মতবিনিময় ও ভিক্ষুক পুনর্বাসন কার্যক্রম উদ্বোধন

জেলা প্রতিনিধি, শেরপুর (শ্রীবরদী):

শেরপুরের শ্রীবরদীতে উপজেলা পরিষদ, উপজেলা পর্যায়ের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সুধীজন ও গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় করছেন জেলা প্রশাসক সাহেলা আক্তার। বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে সম্মেলন কক্ষ সোমেশ্বরীতে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক সাহেলা আক্তার। উপজেলা নির্বাহী অফিসার ইফতেখার ইউনুসের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুরের স্থানীয় সরকারের উপ-পরিচালক মোহাম্মদ তোফায়েল আহমেদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম।

সভায় আরো বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল বাকীউল বারী, থানা অফিসার ইনচার্জ বিপ্লব কুমার বিশ্বাস, পৌর মেয়র মোহাম্মদ আলী লাল, উপজেলা ভাইস চেয়ারম্যান জুয়েল আকন্দ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম, কাকিলাকুড়া ইউনিয়নের চেয়ারম্যান হামিদুল্লাহ তালুকদার, সাংবাদিক রেজাউল করিম বকুল। এসময় বক্তারা শ্রীবরদী’র নানা সম্ভাবনা ও সমস্যার চিত্র তুলে ধরে সমাধানের দাবী তুলেন।
মতবিনিময় শেষে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচিতে সম্পৃক্তরণের আওতায় পাঁচ জনের মাঝে সেলাই মেশিন, তিন জনের মাঝে দোকান ঘর, একজনের মাঝে ছাগল ও একজনের মাঝে ব্যবসার জন্য সবজি বিতরণ করা হয়। এছাড়াও আনসার সদস্যদের আবাসন ভবন উদ্বোধন করেন।