সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

আইএমএফ’র হিসাব অনুযায়ী বাংলাদেশের রিজার্ভ ২৩.৫৭ বিলিয়ন ডলার

ফাইল ছবি

বাংলাদেশ ব্যাংক অবশেষে রিজার্ভ গণনার ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রণীত পদ্ধতি মেনে নিয়েছে। সেই হিসাব অনুযায়ী বৃহস্পতিবার (১৩ জুলাই) পর্যন্ত বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২৩ দশমিক ৫৭ বিলিয়ন ডলার।

তবে বাংলাদেশ ব্যাংকের গণনা পদ্ধতি অনুযায়ী, বুধবার (১২ জুলাই) পর্যন্ত দেশের রিজার্ভ ২৯ দশমিক ৯৭ বিলিয়ন ডলার।

বাংলাদেশকে আইএমএফ’র ৪ দশমিক ৭ বিলিয়ন ডলার ঋণ দেওয়ার অন্যতম শর্ত ছিল জুন মাসের মধ্যে বিপিএম-৬ (ব্যালেন্স অব পেমেন্ট অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন) মডেল অনুযায়ী রিজার্ভ গণনা করে জানাতে হবে।

—-ইউএনবি