সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

লালমনিরহাটে অগ্নিকাণ্ডে পুড়েছে ১০ দোকান

লালমনিরহাটের আলোরূপা মোড়ে আগুনে ১০ দোকান ও গোডাউনের মালামাল পুড়ে গেছে। বৃহস্পতিবার (১৩ জুলাই) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, খবর পেয়ে লালমনিরহাট সদর ও আদিতমারী ফায়ার সার্ভিসের সদস্যরা এসে টানা দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস আরও জানায়, তবে ততক্ষণে গোডাউন ও দোকানে থাকা অধিকাংশ মালামাল পুড়ে ছাই হয়ে যায়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে।

স্থানীয়রা জানান, বিদ্যুতের তার থেকে মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে।

লালমনিরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উপ-সহকারী পরিচালক মো. ওয়াদুদ হোসেন বলেন, আগুন লাগার পরপরই খবর পেয়ে সদর ও আদিতমারী ফায়ার সার্ভিস স্টেশন এক যোগে প্রায় দুই ঘণ্টা কাজ করা হয়েছে। বর্তমানে আগুন পুরোপুরি নিভে গেছে।

তিনি আরও বলেন, অগ্নিকাণ্ডের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির বিষয়টি তদন্ত শেষে জানানো হবে।

দোকান মালিকেরা বলছেন, আগুনে তাদের কোটি টাকার ক্ষতি হয়েছে।

—-ইউএনবি