সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

বুড়িগঙ্গায় বাল্কহেডের ধাক্কায় ওয়াটার বাস ডুবে নিহত ৪

বুড়িগঙ্গা নদীতে বালুবোঝাই বাল্কহেডের ধাক্কায় প্রায় ১০০ যাত্রী বহনকারী একটি ওয়াটার বাস ডুবে যাওয়ার ঘটনায় রবিবার রাতে উদ্ধারকারীরা ৪ জনের লাশ উদ্ধার করেছে।

নিহতরা হলেন- এক নারী, দুই পুরুষ ও এক শিশু। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল কাজী মো. রশিদ-উন-নবী বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশগুলো ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। তাদের মৃত অবস্থায় নিয়ে আসা হয়।

নদী থেকে ৮ জনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে, তাদের মধ্যে ৩ জন অচেতন অবস্থায় চিকিৎসাধীন এবং বাকিদের চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের মিডিয়া সেলের গুদাম পরিদর্শক আনোয়ারুল ইসলাম জানান, রাত সোয়া ৮টার দিকে ওয়াটার বাসটি ডুবে যায়।

খবর পেয়ে সদরঘাট ও সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের ৩টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে। এছাড়া কোস্ট গার্ডের ডুবুরি দল উদ্ধার কাজ ত্বরান্বিত করতে ফায়ার সার্ভিসের কর্মীদের সঙ্গে যোগ দেয়।

ওয়াটার বাসটি নদীর তীরে ডুবে যাওয়ায় বেশিরভাগ যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হন।

ইউএনবির কেরাণীগঞ্জ সংবাদদাতা জানান, বালুবোঝাই একটি বাল্কহেড নদীর মাঝখানে শতাধিক যাত্রী বহনকারী ওয়াটার বাসটিকে ধাক্কা দেয়।

ওয়াটার বাসটি দিনের শেষ যাত্রায় ওয়াইজঘাট থেকে কেরাণীগঞ্জের নাগরমহলের দিকে যাচ্ছিল।

দক্ষিণ কেরাণীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ জামান বলেন, অধিকাংশ যাত্রী সাঁতরে তীরে উঠতে পেরেছেন বলে ধারণা করা হচ্ছে।

—-ইউএনবি