সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

শ্রীবরদীতে ডেঙ্গু’র সার্বিক পরিস্থিতি নিয়ে উপজেলা পরিকল্পনা সভা অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, শেরপুর (শ্রীবরদী):

শেরপুরের শ্রীবরদীতে ডেঙ্গু’র সার্বিক পরিস্থিতি নিয়ে উপজেলা পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে সম্মেলন কক্ষ সোমেশ্বরীতে এ উপলক্ষে আলোচনা সভা করা হয়। ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল বাকীউল বারী সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম।

ডেঙ্গ’র পরিস্থিতি নিয়ন্ত্রণে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন, পৌর মেয়র মোহাম্মদ আলী লাল, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. উমর ফারুক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. তৌহিদুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ তৌফিকুল ইসলাম, সদর ইউপি চেয়ারম্যান ফরিদুজ্জামান প্রমুখ। এসময় উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, ইমাম সহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।