সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

খুলনায় বিএনপির ৮০ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা

খুলনায় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে পুলিশের কাজে বাধা, হামলা, গাড়ি ভাঙচুরের অভিযোগে ১৪ নেতা-কর্মীর নাম উল্লেখসহ ৮০ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

খুলনা সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. শরিকুল ইসলাম বাদী হয়ে এ মঙ্গলবার (১৮ জুলাই) রাতে এ মামলাটি দায়ের করেন।

মামলার উল্লেখযোগ্য অভিযুক্তরা হলেন- যুবদলের কেন্দ্রীয় সহসভাপতি নাজমুল হুদা চৌধুরী সাগর, মহানগর ছাত্রদলের আহ্বায়ক ইস্তিয়াক আহমেদ ইস্তি, সদস্য সচিব তাজিম বিশ্বাস, বিএনপি নেতা মাসুদ পারভেজ বাবু, মাহবুব হাসান পিয়ারু, ইবাদুল হক রুবায়েত, মো. হেলাল আহমেদ সুমন, মো. তাজিম বিশ্বাস, মো. রবি, আসাদুজ্জামান মিঠু, হেলাল হোসেন গাজী, বেলাল হোসেন গাজী, মো. নাছিম, শেখ নাদিমুজ্জামান জনি ও খায়রুজ্জামান সজিব।

মামলার বাদী খুলনা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, মাত্র কয়েক মিনিটের মধ্যে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। রাষ্ট্রীয় সম্পদ নষ্ট, পুলিশের কাজে বাধার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

তিনি আরও বলেন, একজন পুলিশ সদস্য হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

—-ইউএনবি