সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

পিরোজপুরে বিএনপির ৩৮০ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১৫

ফাইল ছবি

পিরোজপুরে বিএনপির পদযাত্রা কর্মসূচি থেকে পুলিশের ওপর হামলার অভিযোগে দলটির ৩৮০ জন নেতা-কর্মীকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির মোহাম্মদ হাসান জানান, মঙ্গলবার (১৮ জুলাই) রাতে পিরোজপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) মাকসুদুর রহমান বাদী হয়ে থানায় এ মামলা দায়ের করেন।

তিনি আরও জানান, পুলিশ এ ঘটনায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৫ জনকে গ্রেপ্তার করেছে।

মামলায় পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক আলমগীর হোসেন ও সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলুসহ ৮০ জন এবং অজ্ঞাত ২০০-৩০০ জন বিএনপির নেতা-কর্মীকে আসামি করা হয়।

আবির মোহাম্মদ হাসান জানান, মঙ্গলবার শহরের সার্কিট হাউজ সড়কে বিএনপির পদযাত্রার সময়ে বিএনপির নেতা-কর্মীরা পুলিশের ওপর লাঠিসোটা নিয়ে আক্রমণ করে এবং ইট ছুঁড়তে থাকে। এ ঘটনায় পুলিশের ৭ সদস্য আহত হয়। তাদের পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে পুলিশ অভিযান চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তবে পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক আলমগীর হোসেন জানান, পুলিশ জেলা বিএনপির শান্তিপূর্ণ পদযাত্রায় লাঠিচার্জ করেছে। এতে তাদের ১০/১২ জন নেতা-কর্মী আহত হয়েছে।

—-ইউএনবি