সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু

দেশে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মানুষের মৃত্যু হচ্ছে প্রতিদিন। ১ মাসের বাচ্চা ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসাতালে চিকিৎসা নিচ্ছে। ছবিটি বৃহস্পতিবার মুগদা হাসপাতাল থেকে তোলা।

বৃহস্পতিবার (২০ জুলাই) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে দেশে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৫৫ জনে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুসারে, এই সময়ের মধ্যে, ডেঙ্গু জ্বরে আরও ১ হাজার ৭৫৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

নতুন রোগীদের মধ্যে ৮৪৫ জনকে ঢাকার হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং ঢাকার বাইরের হাসপাতালে ৯১০ জন ভর্তি হয়েছেন।

এ ছাড়া রাজধানীতে ৩ হাজার ৫২২ জনসহ মোট ৫ হাজার ৯৩৭ জন ডেঙ্গু রোগী এখন সারা দেশের হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

চলতি বছর এ পর্যন্ত, ২৭ হাজার ৫৪৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এবং এ সময় ২১ হাজার ৪৫৫ সুস্থ হয়েছেন।

দেশে গত বছর ডেঙ্গুতে ২৮১ জন মারা গেছেন। এ ছাড়া, গত বছর ৬২ হাজার ৪২৩ জন এ রোগে আক্রান্ত হন এবং ৬১ হাজার ৯৭১ জন সুস্থ হয়েছেন। ২০১৯ সালে ১৭৯ জনের মৃত্যু হয়েছিল।

—-ইউএনবি