সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

নাটোরে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে বাসের চালক ও সুপারভাইজার নিহত

নাটোরের বড়াইগ্রামে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন। শনিবার (২২ জুলাই) দিবাগত রাত ১টার দিকে উপজেলার খেজুরতলা এলাকায় নাটোর-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বাসের চালক ও সুপারভাইজার। তবে তাৎক্ষণিক তাদের পরিচয় নিশ্চিত হতে পারেনি পুলিশ। এছাড়া বাসের সকল যাত্রী চাপাইনবাগঞ্জ জেলার বিভিন্ন এলাকার বলে জানায় পুলিশ।

ঝলমলিয়া হাইওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মনির হোসেন জানান, একটি বাস চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকার দিকে যাচ্ছিল। শনিবার দিবাগত রাত ১টার দিকে খেজুরতলা এলাকায় এসে বাসটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাসের চালক ও সুপারভাইজার নিহত হয়।

তিনি আরও জানান যে খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে যায় এবং ফায়ার সার্ভিসের কর্মীদের সঙ্গে নিয়ে হতাহত ব্যক্তিদের উদ্ধার করে স্থানীয় বেসরকারি হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এছাড়া দুর্ঘটনা কবলিত যানবাহন সড়িয়ে নেওয়া হয়।

—-ইউএনবি