সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

মঙ্গলবার থেকে ধর্মঘটের ডাক অ্যাম্বুলেন্স মালিকদের

ফাইল ছবি

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) আরোপিত কর প্রত্যাহারসহ ৬ দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য দেশব্যাপী ধর্মঘটের ডাক দিয়েছে বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতি।

বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির সভাপতি গোলাম মোস্তফা বলেন, আজকের (সোমবার) মধ্যে দাবি পূরণ না হলে মঙ্গলবার থেকে বেসরকারি অ্যাম্বুলেন্স মালিকদের ধর্মঘট শুরু হবে।

অন্যান্য দাবির মধ্যে রয়েছে অ্যাম্বুলেন্স বিষয়ে একটি জাতীয় নীতি প্রণয়ন এবং অ্যাম্বুলেন্সের জন্য প্রধানমন্ত্রী ঘোষিত টোল-ফ্রি সুবিধা বাস্তবায়ন।

অ্যাম্বুলেন্স মালিকরা দেশের সব হাসপাতালে পার্কিং সুবিধা, রোগী পরিবহনের সময় লাইনে অপেক্ষা না করে ফিলিং স্টেশনে জ্বালানি নেওয়ার সুবিধা এবং সড়কে নিরবচ্ছিন্ন যাতায়াতের দাবি জানান।

—-ইউএনবি