সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

হকার উচ্ছেদে সিসিক মেয়রের অভিযান

জেলা প্রতিনিধি, সিলেট :

সিলেট নগরীর ফুটপাত থেকে হকার উচ্ছেদ অভিযানে নেমেছেন মেয়র আরিফুল হক চৌধুরী। দিয়েছেন কঠোর হুশিয়ারি। বলেছেন- এখন থেকে তিনি প্রতিদিন অভিযানে নামবেন। সোমবার (২৪ জুলাই) বেলা ১১টার থেকে ২ টা পর্যন্ত নগরীর বন্দরবাজার সুরমা মার্কেটের সামনে থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়ে নগরীর কোর্ট পয়েন্ট, সিটি পয়েন্ট, জিন্দাবাজার হয়ে আম্বরখানা পয়েন্টে গিয়ে এ অভিযান শেষ হয়।

অভিযান টের পেয়ে অল্প সময়ের মধ্যেই ফুটপাতের বিভিন্ন দোকান ও অবৈধভাবে পার্কিং করা গাড়িগুলো সরে যায়।

অভিযান পরিচালনাকালে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, যতদিন আমার মেয়াদ আছে আমি ততদনি কাজ করবো। দায়িত্বে অবহেলা করার কোন সুযোগ নেই। নতুন যিনি দায়িত্বে আসবেন তিনিও এই রকম কাজ করবেন আশাকরি।

মেয়র বলেন, আমি ঢাকায় ছিলাম। আমাদের সিলেটের বড় বড় কিছু উন্নয়ন কাজ থমকে আছে। সেসব বিষয় নিয়ে ঢাকায় পররাষ্ট্রমন্ত্রী আমাদের নিয়ে বসেছিলেন। এই কাজ গুলো দ্রুত শেষ করতে হবে।