সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

গঙ্গাচড়ায় তিস্তার ভাঙন রোধে বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

জেলা প্রতিনিধি, রংপুর (গঙ্গাচড়া) :

রংপুরের গঙ্গাচড়ায় প্রতি বছর তিস্তার ভাঙনে ভিটে মাটি ও ঘর বাড়ি হারিয়ে নিঃস্ব হওয়ার কবল থেকে রক্ষা পেতে তিস্তার ভাঙন রোধে বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। মঙ্গলবার (২৫ জুলাই) সকাল ১০ টায় উপজেলার লক্ষীটারী ইউনিয়নের মহিপুরে শেখ হাসিনা সেতুর উত্তর প্রান্তে কাকিনা টু রংপুর সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে কোলকোন্দ ইউনিয়নের বিনবিনা চর হতে লক্ষীটারী ইউনিয়নের শংকরদহ পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার বেড়িবাঁধ নির্মাণের দাবি করা হয়।

মানববন্ধনে বক্তারা পানি উন্নয়ন বোর্ডের লোকজন ভাঙন রোধের নামে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে বক্তব্য দেন। মানববন্ধনে বক্তব্য রাখেন লক্ষীটারী ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাদী, ইউপি সদস্য দুলাল, মনোয়ারুল, রমজান, আমান, স্থানীয় আফজাল, আবুল কাশেম, মজিবুল প্রমুখ। এছাড়া প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়া। মানববন্ধনে এলাকার নারী-পুরুষ অংশগ্রহণ করে।