সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

হিরো আলমকে হত্যার হুমকি: সিলেট থেকে যুবক গ্রেপ্তার

আশরাফুল আলম ওরফে হিরো আলমকে মোবাইল ফোনে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে সিলেট থেকে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ জুলাই) বিকালে গোলাপগঞ্জ থানা পুলিশের একটি দল তার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার যুবক আবু আহমেদ (২৫) উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের দক্ষিণভাগ (তিরাঙ্গা) এলাকার ফয়সাল বারীর ছেলে।

গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলামের বরাত দিয়ে জেলা পুলিশের সহকারী মিডিয়া অফিসার শ্যামল বণিক বলেন, হিরো আলমের হাতিরঝিল থানায় একটি মামলা দায়ের করেন। এতে তিনি অভিযোগ করেন, তাকে কেউ একজন ফোনে কল করে হত্যার হুমকি দিয়েছেন।

শ্যামল বণিক বলেন, পরে সেই মামলায় আবু আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবু হত্যার হুমকি দেওয়ার কথা স্বীকার করেছেন।

তিনি আরও জানান, আবু আহমেদের মোবাইল ফোন জব্দ করে তাকে গোলাপগঞ্জ মডেল থানার হেফাজতে রাখা হয়েছে। বুধবার তাকে আদালতে হাজির করা হবে।

—-ইউএনবি