সাম্প্রতিক
এসএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ হরমুজ প্রণালি নিয়ে অনিশ্চয়তায় ফের বাড়ল তেলের দাম রাশিয়ায় নতুন করে ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির হাসিনা ও হাদি হত্যার আসামিদের দ্রুত ফিরিয়ে দেওয়ার দাবি ঢাকার চাষের মাছে কাদা-কাদা গন্ধ হয় কেন, কী করলে গন্ধ থাকবে না? জুলাই-পরবর্তী সাংস্কৃতিক পরিসর: পরিবর্তনের ইঙ্গিত কোথায়? সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনসহ ৩৮ জনের বিরুদ্ধে দুদকে অভিযোগ ডনের সঙ্গে ১২ লাখ টাকার চুক্তি সামিরা-আজিজের, দাবি রাষ্ট্রপক্ষের আইনজীবীর দেশে লোডশেডিংয়ের ভোগান্তি, এক বছরে ৩০ বার বন্ধ রামপাল বিদ্যুৎকেন্দ্র
Skip to content

শ্রীবরদীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

জেলা প্রতিনিধি, শেরপুর (শ্রীবরদী):

শেরপুরের শ্রীবরদীতে বঙ্গবন্ধু গোল্ডকাপ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিস শ্রীবরদীর আয়োজনে আয়শা আইন উদ্দিন মহিলা কলেজ মাঠে খেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন প্রধান অতিথি শেরপুর-৩ আসনের সংসদ সদস্য একেএম ফজলুল হক এমপি। ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল বাকিউল বারীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম।

উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মহির উদ্দিনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছালাহ্ উদ্দিন ছালেম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ। এসময় থানা অফিসার ইনচার্জ বিপ্লব কুমার বিশ্বাস, উপজেলা ভাইস চেয়ারম্যান জুয়েল আকন্দ, উপজেলা শিক্ষা অফিসার তৌফিকুল ইসলাম প্রমুখ।

উদ্বোধনী খেলায় টেংগরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় খোশালপুর উত্তর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ট্রাইব্রেকারে ৫-৪ গোলে পরাজিত করে।