সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

অনন্য এক বিশ্বরেকর্ড গড়লেন পাকিস্তানি ব্যাটার

অনলাইন ডেস্ক :

শ্রীলঙ্কা সফরে বাইশ গজের মঞ্চে স্বপ্নের মতো সময় কাটছে সউদ শাকিলের। গলে আগের টেস্টে করেছিলেন অপরাজিত ডাবল সেঞ্চুরি। শ্রীলঙ্কার মাটিতে যা কোনো পাকিস্তানি ব্যাটারের প্রথম দ্বিশতক। দেশের বাইরে নিজের প্রথম ম্যাচেই শাকিল করেন ডাবল। তার আগে যে নজির ছিল শুধু জহির আব্বাসের। ১৯৭১ সালে ইংল্যান্ড সফরে ওই রেকর্ড গড়েছিলেন জহির। কলম্বোয় চলতি টেস্টে ৫৭ রানের ইনিংস খেলে এবার অনন্য এক বিশ্বরেকর্ড গড়েছেন সউদ শাকিল।

টেস্ট ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে গড়েছেন নিজের প্রথম সাত ম্যাচেই অন্তত একটি পঞ্চাশছোঁয়া ইনিংসের গৌরবময় কীর্তি। অবিস্মরণীয় এই রেকর্ডে তিনি পেছনে ফেললেন সুনীল গাভাস্কার, বাসিল বুচার, সাঈদ আহমদ, বার্ট সুতক্লিফকে। এই কিংবদন্তিরা নিজেদের প্রথম ছয় ম্যাচেই খেলেছিলেন একটি করে পঞ্চাশ ছাড়ানো ইনিংস।