সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

যশোর বোর্ডে ৩ শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ ফেল, শোকজের সিদ্ধান্ত

এবছর এসএসসিতে যশোর শিক্ষা বোর্ডের ৩ শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই ফেল করেছে। এসব শিক্ষাপ্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে বলে জানিয়েছেন যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ডক্টর বিশ্বাস শাহিন আহম্মদ।

এবছর ১৯৩টি প্রতিষ্ঠানে শতভাগ পাস করেছে। শুক্রবার (২৮ জুলাই) বেলা ১১টায় যশোর প্রেস ক্লাবে এক ব্রিফিং এ তথ্য জানান তিনি।

ড. বিশ্বাস শাহিন আহম্মদ জানান, খুলনা বিভাগের ২ হাজার ৫৫৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ২৯২টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষার্থী ছিল ১ লাখ ৫৫ হাজার ৭৫৯ জন। যাদের মধ্যে পাস করেছে ১ লাখ ৩৪ হাজার ২১৩ জন। পাসের হার ৮৬ দশমিক ১৭। এবছর ১৯৩টি প্রতিষ্ঠানের সব শিক্ষার্থী পাস করেছে, অর্থাৎ শতভাগ পাস করেছে। আর শতভাগ ফেল করেছে ৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে।

শিক্ষাপ্রতিষ্ঠান তিনটি হলো- সাতক্ষীরার তালা উপজেলার উদয়ন মাধ্যমিক বিদ্যালয়, নড়াইল সদর উপজেলার মুলাদী তালতলা মাধ্যমিক বিদ্যালয় ও যশোরের শার্শা উপজেলার সাড়াতলা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়।

পরীক্ষা নিয়ন্ত্রক জানান, উদয়ন মাধ্যমিক বিদ্যালয় থেকে ৪ জন, মুলাদী তালতলা মাধ্যমিক বিদ্যালয় থেকে ৩ জন ও সাড়াতলা নিম্ন মাধ্যমিক বিদ্যালয় থেকে ৮ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল। এসব শিক্ষাপ্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে। তাদের জবাবের উপর নির্ভর করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে বোর্ড কর্তৃপক্ষ।

—-ইউএনবি