সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

লিবিয়ায় আট মাস ধরে নিখোঁজ বিয়ানীবাজারের আকমল

জেলা প্রতিনিধি, সিলেট :

বিয়ানীবাজার থেকে লিবিয়ায় গিয়ে নিখোঁজ আকমল হোসাইন (২৩) নামের এক যুবক। আট মাস ধরে পরিবারের সাথে নেই তার কোন ধরনের যোগাযোগ। আকমলের সন্ধান না পাওয়ায় তার পরিবারের চলছে কান্নার মাতম। নিখোঁজ আকমল বিয়ানীবাজার উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের গড়রবন্দ লাউঝারির মৃত কামাল উদ্দিনের ছেলে।

তার সন্ধান চেয়ে অভিবাসন ও বিদেশ-ফেরতদের সহায়তা কেন্দ্রে আবেদনও করেন তার বড় ভাই দেলোয়ার হোসেন। কিন্তু এখনও মিলেনে কোন হদিস। নিখোঁজ আকমল হোসাইন আদৌও জীবিত আছেন কি না সেটিও জানেন না তার পরিবার।

নিখোঁজ যুবকের বড় ভাই দেলোয়ার হোসাইন জানান, ২০২০ সালের আগস্টে লিবিয়ায় যান আকমল। সেখানে তিনি কাজ করছিলেন এবং পরিবারের সঙ্গে যোগাযোগ ছিল। ২০২২ সালের ১৯ ডিসেম্বর দেশে ফিরত আসার কথা ছিল তার। বিমানে উঠার দুইদিন আগে পরিবারকে এমনটি জানিয়েছিলেন তিনি। কিন্তু বিমানে উঠার সময় তাকে গ্রেফতার করে লিবিয়া পুলিশ। বিষয়টি আকমলের এক সহকর্মী তখন বাসয় ফোন দিয়ে জানায়। গ্রেফতারের এক সপ্তাহ পরে আকমল তার পরিবারকে জানান তিনি লিবিয়ার মিসারাতা এয়ারপোর্ট থেকে গ্রেপ্তার হয়েছেন। এরপর থেকেই আকমল হোসাইনের সাথে কোন ধরণের যোগাযোগ নেই পরিবারের। কিছুদিন আগে একজন ফোন দিয়ে জানান তার ভাই নাকি মারা গেছে। পরে সেই নাম্বারটিও বন্ধ দেখায়।

ভাইয়ের সন্ধান চেয়ে অভিবাসন ও বিদেশ-ফেরতদের সহায়তা কেন্দ্রে আবেদনও করেন তিনি।

অভিবাসন ও বিদেশ-ফেরতদের সহায়তা কেন্দ্রের জেলা কো-অর্ডিনেটর শুবাশিন দেবনাথ জানান, নিখোঁজ যুবকের বড় ভাই সহযোগীতা চেয়ে লিখিত আবেদন করেছেন। আমরা সেটি ঢাকায় পাঠিয়েছি। এখনও কোন খোঁজ খবর পাওয়া যায়নি তার।