সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

পবিত্র আশুরা উপলক্ষে বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

পবিত্র আশুরা উপলক্ষে শনিবার সকাল থেকে বেনাপোল স্থলবন্দর দিয়ে দু’দেশের মধ্যে বন্ধ রয়েছে আমদানি-রপ্তানি বাণিজ্য। তবে স্বাভাবিক রয়েছে পাসপোর্টধারী যাত্রী পারাপার।

দু’দেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি বানিজ্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল বন্দরের পরিচালক আব্দুল জলিল।

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি শামছুর রহমান জানান, পবিত্র আশুরা উপলক্ষে সরকারি ছুটি থাকায় আজ শনিবার (২৯ জুলাই) দু’দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্যি বন্ধ রয়েছে। আগামীকাল রবিবার (৩০ জুলাই) সকাল থেকে পুনরায় সচল হবে আমদানি-রপ্তানি বাণিজ্যি।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবীব জানান, আজ শনিবার দু’দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্যি বন্ধ থাকলেও বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার করছেন স্বাভাবিকভাবে। সকাল থেকে এ পর্যন্ত ১ হাজার ৫০০ যাত্রী পারাপার হয়েছেন।

—-ইউএনবি