সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

আর্চারি দল এখন জার্মানিতে

অনলাইন ডেস্ক :

বিশ্ব আর্চারি চ্যাম্পিয়নশিপসে অংশ নিতে ছয় আর্চারসহ ৯ জনের দল জার্মানিতে গেলো। রোববার ভোর পাঁচটার দিকে কাতার এয়ারলাইন্সে জার্মানির উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তারা। চার পুরুষ ও দুই নারী আর্চার এবার রিকার্ভ পুরুষ একক ও দলগত, রিকার্ভ মহিলা একক ও মিশ্র দলগত, কম্পাউন্ড পুরুষ একক ও দলগত, কম্পাউন্ড মহিলা একক ও মিশ্র দলগত ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করবেন। আগামীকাল সোমবার থেকে (৬ আগস্ট) পর্যন্ত এই টুর্নামেন্ট চলবে।

এতে অংশ নিচ্ছেন মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল, রামকৃষ্ণ সাহা, সাগর ইসলাম ও আশিকুজ্জামান, দিয়া সিদ্দিকী ও বন্যা আক্তার। এই টুর্নামেন্টে খেলছেন না দেশসেরা রোমান সানা। এনিয়েকোচ ফ্রেডরিক বলেছিলেন, ‘রোমান সানা আমাদের সঙ্গে যাচ্ছে না। বিশ্ব চ্যাম্পিয়নশিপে যারা যাচ্ছে তাদের ওপর ভরসা রাখতে হচ্ছে। তাদের সামর্থ্য আছে ভালো করার। আশা করছি আমরা ইতিবাচক ফল করতে পারবো।’