সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

শ্রীবরদীতে ছয় তরুন স্বপ্ন বুনছেন ড্রাগন চাষে

জেলা প্রতিনিধি, শেরপুর (শ্রীবরদী):

শেরপুরের শ্রীবরদীতে ড্রাগন চাষ করেছেন ছয় বন্ধু। এএসএম আজিজুল হাসান ওমান, আবু রায়হান, শামসুজ্জামান সুমন, শাহাদাৎ হোসেন জিকো, বিল্লাল হোসেন উজ্জল, সরকার জুবায়ের হোসেন সুজন নামে ছয়জনে মিলে প্রতিষ্ঠানের নাম দেয় এডভেন্টা এগ্রো। পরে উপজেলার সদর ইউনিয়নের দহেরপাড় গ্রামে ৫০ শতক জমি ৩ লক্ষ টাকা দিয়ে লিজ নেয় তারা। গত বছর গাজীপুর কৃষি গবেষণা কেন্দ্র থেকে ড্রাগনের ৮০০ চারা কিনে ২০০ খুঁটিতে রোপন করেন। সব মিলিয়ে তাদের প্রায় পাঁচ লাখ টাকা খরচ হয়েছে। ১৩ মাস বয়সী প্রত্যেকটি চারায় একাধিক ফল এসেছে। এতেই তারা খুশি। তাদের প্রত্যাশা আবহাওয়া অনুকূলে থাকলে এবছরই তাদের বিনিয়োগকৃত টাকা ফেরত আসবে। আগামী বছর থেকে প্রায় পাঁচ ছয় লাখ টাকা লাভ হবে।

আবু রায়হান বলেন, কম সময়ে অধিক লাভ হওয়ায় আমরা ড্রাগন চাষ করেছি। প্রথম বারই ফলন অনেক ভালো হয়েছে। শামসুজ্জামান সুমন বলেন, ড্রাগনের উৎপাদন খরচ তুলনামূলক কম। গাছে জৈবসার দিলেই ফলন ভালো হয়। রাসায়নিক সারের প্রয়োজন নেই। এপর্যন্ত আমাদের প্রায় ৫ লাখ টাকা খরচ হয়েছে। য়ে পরিমাণ ফল এসেছে, তাতে এবছরই আমাদের বিনিয়োগের টাকা উঠে আসবে। এএসএম আজিজুল হাসান ওমান বলেন, করোনার পর আমাদের ব্যবসায় ধ্বস নামে। তখনই ভেবেছিলাম একটা কিছু করতে হবে। অনেকের কাছেই জানতে পারলাম ড্রাগন চাষ লাভজনক। একবার চারা রোন করলে প্রায় ২০ বছরের অধিক ফল দেয়। তাই ছয় বন্ধু মিলে জমি লিজ নিয়ে ড্রাগন চাষ করেছি। এছাড়াও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কৃষি সেক্টর এগিয়ে নিতে আমরা অন্যান্য চাষাবাদও শুরু করবো।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাবরিনা আফরিন বলেন, বাগানটি আমরা পরিদর্শন করে পরামর্শ দিয়েছি। আমাদের ড্রাগনের কোন প্রদর্শনী নেই। তবে গ্রীষ্মকালীন বেগুন সহ অন্যান্য চাষাবাদে তাঁদের আগ্রহ রয়েছে। আমরা সাধ্য অনুযায়ী তাদের সহযোগিতা করবো।