সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

রাতেও গাড়ির ব্যাপক চাপ, উত্তরের মহাসড়কে যানজট

নিজস্ব প্রতিবেদক :

ঈদে ঘরে ফেরা যাত্রী বহনকারী যানবাহনের চাপে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে থেমে থেমে যানজট সৃষ্টি হচ্ছে।

বুধবার (১২ মে) সন্ধ্যার পর থেকেই বাড়তে থাকে যানবাহনের চাপ।
রাত বাড়ার সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গগামী হাজার হাজার গাড়ি আসতে থাকে। দিনভর ট্রাক, মাইক্রোবাসে যাত্রী এলেও সন্ধ্যার পর থেকে বিপুল সংখ্যক যাত্রীবাহী দূরপাল্লার বাসও চলাচল করছে। ফলে অতিরিক্ত যানবাহনের চাপে মহাসড়কের সয়দাবাদ, মুলিবাড়ী ও কড্ডার মোড় এলাকায় থেমে থেমে যানজটের সৃষ্টি হচ্ছে।

সিরাজগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (বঙ্গবন্ধু সেতু পশ্চিম ও কামারখন্দ সার্কেল) শাহীন কবির জানান, মহাসড়কে প্রচুর গাড়ির চাপ রয়েছে। মাঝে মধ্যে থেমে থেমে যানজট সৃষ্টি হলেও পুলিশ তাৎক্ষণিক সেটা নিরসন করছে। কখনো গাড়ীগুলো দীর্ঘ লাইনে দাড়িয়ে ধীরগতিতে চলাচল করছে। মহাসড়কে শৃংখলা রক্ষায় পুলিশের মোবাইল দল, পেট্রোল টিম দায়িত্ব পালন করছে। এছাড়াও ট্রাফিক ও হাইওয়ে পুলিশ সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে।