সাম্প্রতিক
সড়ক দুর্ঘটনায় ৬ বছর ১০ মাসে নিশ্চিহ্ন হয়ে গেছে ৩০০ পরিবার প্রথম ধাপে ১,০৫০ ইউনিয়ন পরিষদে ভোট রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের পাশাপাশি আরাকান আর্মির সঙ্গেও আলোচনা চলছে: শামা ওবায়েদ বাংলাদেশি নাগরিকদের মাথাপিছু বৈদেশিক ঋণ ৬৪৬ ডলার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৬ স্থানে একই সময়ে হাতবোমা বিস্ফোরণ, আটক ১ গুলশান-১ গোলচত্বরে তিন বিঘা জমিতে ৪০ তলা ভবনের ছক এঁকেছে শান্তা হোল্ডিংস বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি, লটারিতে প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০ জন ভাটারায় স্কুল বাসে আগুন, মালিবাগ সিআইডি কার্যালয়ের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ রমজানের আগে ১০ পণ্যের এলসি খোলার শর্ত শিথিল করল বাংলাদেশ ব্যাংক এইচএসসি খাতা পুনঃনিরীক্ষণে ২ লাখ ৯১ হাজার আবেদন, ‘সবচেয়ে বেশি ইংরেজিতে’
Skip to content

পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার জিতলেন ৩ বিজ্ঞানী

এপি, স্টকহোম :

বিভক্ত সেকেন্ডের ক্ষুদ্রতম সময়ে পরমাণুতে ইলেকট্রনের জগৎ নিয়ে পরীক্ষার জন্য পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার জিতেছেন তিনজন বিজ্ঞানী।

তারা হলেন- মার্কিন যুক্তরাষ্ট্রের ওহিও স্টেট ইউনিভার্সিটির পিয়েরে অগোস্টিনি; ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউট অব কোয়ান্টাম অপটিক্স ও জার্মানির লুডভিগ ম্যাক্সিমিলিয়ান ইউনিভার্সিটির মিউনিখের ফেরেঙ্ক ক্রাউস; এবং সুইডেনের লুন্ড ইউনিভার্সিটির অ্যান ল’হুইলিয়ার।

রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সের সেক্রেটারি-জেনারেল হ্যান্স এলেগ্রেন মঙ্গলবার (৩ অক্টোবর) স্টকহোমে পুরস্কার ঘোষণা করেন।

নোবেল পুরস্কার হিসেবে নগদ ১১ মিলিয়ন সুইডিশ ক্রোনা (১ মিলিয়ন ডলার) দেওয়া হয়।

সুইডিশ উদ্ভাবক আলফ্রেড নোবেলের রেখে যাওয়া একটি উইল থেকে এই পুরস্কারের অর্থ পাওয়া যায। ১৮৯৬ সালে আলফ্রেড নোবেল মারা যান।