সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

২০২৩-২৪ অর্থবছরের প্রথম প্রান্তিকে এডিপি বাস্তবায়ন ৮ বছরে সর্বনিম্ন

পরিকল্পনা মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩-২৪ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বাস্তবায়ন ব্যাপকভাবে কমে ৭ দশমিক ৫ শতাংশে নেমে এসেছে, যা গত ৮ বছরের মধ্যে সর্বনিম্ন।

পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) সোমবার প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনের তথ্য বিশ্লেষণে এ তথ্য জানা গেছে।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মজিদ বলেন, ‘এমন বাজে অবস্থা সাম্প্রতিক বছরগুলোতে দেখা যায়নি।’

তিনি বলেন, রাজস্ব ঘাটতি এবং বৈদেশিক ঋণ ও অনুদানের বিলম্বিত মুক্তির কারণ হতে পারে এডিপি বাস্তবায়নের দুর্বলতা।

ড. মজিদ এডিপি বাস্তবায়নের পাশাপাশি প্রকল্পগুলোর গতি আনতে দক্ষ প্রকল্প পরিচালক নিয়োগের ওপর গুরুত্বারোপ করেন।

আইএমইডি’র প্রতিবেদন অনুযায়ী, চলতি ২০২৩-২৪ অর্থবছরে এডিপিতে বরাদ্দ রয়েছে ২ লাখ ৭৪ হাজার ৬৭৪ কোটি টাকা। এর মধ্যে জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত এডিপি বাস্তবায়নে সরকারের ৫৮টি বিভাগ ও মন্ত্রণালয় ব্যয় করেছে ২০ হাজার ৬০৯ কোটি টাকা।

অর্থাৎ বরাদ্দের বিপরীতে এই ৩ মাসে প্রকল্প বাস্তবায়নের হার সাড়ে ৭ শতাংশ। এটি গত ৮ বছরের মধ্যে সর্বনিম্ন বলে সরকারি নথিটিতে উল্লেখ করা হয়েছে।

এর আগে ২০১৫-১৬ অর্থবছরের সেপ্টেম্বর পর্যন্ত এডিপি বাস্তবায়নের হার ছিল ৭ শতাংশ। এরপর গত কয়েক বছরে একই সময়ে (জুলাই-সেপ্টেম্বর) ২০১৭-১৮ অর্থবছরে এডিপি বাস্তবায়নের হার ছিল সর্বোচ্চ ১০ দশমিক ২১ শতাংশ।

এছাড়া বাকি বছরগুলোতে গড় হার ছিল ৮ শতাংশের ওপরে। এমনকি কোভিড-১৯ মহামারির সময়ও এই হার ছিল ৮ দশমিক ০৬ শতাংশ এবং ৮ দশমিক ২৬ শতাংশ।

চলতি অর্থবছরের (২০২৩-২৪) সেপ্টেম্বর পর্যন্ত ৬টি মন্ত্রণালয় ও বিভাগের ৫৩টি প্রকল্পের বাস্তবায়নের হার ১ শতাংশেরও কম। এর মধ্যে স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার কল্যাণ অধিদপ্তরের ১৭টি প্রকল্পের বিপরীতে এডিপি বাস্তবায়ন মাত্র ০ দশমিক ০৭ শতাংশ, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ১৬টি প্রকল্পের বিপরীতে ০ দশমিক ০৫ শতাংশ, ভূমি মন্ত্রণালয়ের ৬টি প্রকল্পের বিপরীতে ০ দশমিক ৭৮ শতাংশ।

এছাড়া অভ্যন্তরীণ সম্পদ বিভাগের ৬টি, পররাষ্ট্র মন্ত্রণালয়ের ৭টি ও সরকারি কর্ম কমিশনের ১টি প্রকল্পে এক পয়সাও ব্যয় হয়নি।

—-ইউএনবি