সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

কুড়িগ্রামে গাছে বৈদ্যুতিক তার পেঁচানো যুবকের লাশ উদ্ধার

কুড়িগ্রাম পৌর শহরের রিভার ভিউ স্কুল মোড়ে গাছে বৈদ্যুতিক তার গলায় পেঁচানো যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৪ অক্টোবর) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত গাডু মিয়া (৩৫) কুড়িগ্রাম সদরের ঘোগাদহ ইউনিয়নের রসুলপুর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

বুধবার (২৫ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) এম আর সাঈদ।

স্থানীয়রা জানান, হঠাৎ করেই গাছে শব্দ হয়। সেই শব্দ শুনেই লোকজন লাইট জ্বালিয়ে দেখতে পান গাছের ডালে বৈদ্যুতিক তার গলায় পেঁচানো এক যুবক ঝুলে আছে।

পরে খবর দেওয়া হলে ফায়ার সার্ভিসের একটি টিম এসে গাছ থেকে লাশ নিচে নামায়।

পরে তার পকেটে থাকা মোবাইল ফোনের মাধ্যমে তার পরিচয় জানতে পায় সদর থানা পুলিশ।

এম আর সাঈদ বলেন, ধারণা করা হচ্ছে ওই যুবক গাছে উঠে আত্মহত্যা করেছে। নিহতের পরিবারের কাছে খবর দেওয়া হয়েছে। তারা আসলে আরও কিছু জানা যাবে।

—-ইউএনবি