সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

শ্রীবরদীতে গণ গ্রন্থাগার উদ্বোধন

জেলা প্রতিনিধি, শেরপুর (শ্রীবরদী):

শেরপুরের শ্রীবরদীতে গণ গ্রন্থাগার উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৫ অক্টোবর) সকালে স্বেচ্ছাসেবী সংগঠন শিক্ষার আলোই বাংলাদেশ এর আয়োজনে ও পরিচালনায় পৌরসভা মার্কেটের ২য় তলায় আনুষ্ঠানিকভাবে গণ গ্রন্থাগারের উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ইফতেখার ইউনুসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম। আরো বক্তব্য রাখেন পৌর মেয়র মোহাম্মদ আলী লাল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছালাহ্ উদ্দিন ছালেম, উপজেলা যুবলীগের সভাপতি লিয়াকত হোসেন লিটন প্রমুখ।

এসময় শিক্ষার আলোই বাংলাদেশ সেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠিতা পরিচালক সাজিদ হাসান শান্ত, কেন্দ্রীয় টিমের ভারপ্রাপ্ত সভাপতি নাঈম ইসলাম রতন ও যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান শান্ত, শ্রীবরদী উপজেলা ইউনিটের সভাপতি সোহানুর রহমান সুমন, সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ বিজয়, পৌর ইউনিটের সভাপতি শাহরিয়ার ইসলাম সজিব, সাধারণ সম্পাদক মনিরাজ, সদর ইউনিয়ন শাখার সভাপতি ফোরকান, শ্রীবরদী এপিপিআই ইউনিটের টিম লিডার মারুফ, সরকারি কলেজের টিম লিডার সিমান্ত, সজিব, সদস্য শাহিন, রায়হান, আকাশ, আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।