সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

বিয়ানীবাজারে টমটম চোর চক্রের ৪ জন গ্রেফতার

জেলা প্রতিনিধি, সিলেট:

বিয়ানীবাজার থানা পুলিশের অভিযানে টমটম চোর চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার আসামীদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছে পুলিশ। সোমবার উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হচ্ছেন পশ্চিম নয়াগ্রামের মৃত সমেদ আলীর ছেলে দেলোয়ার হোসেন (৩২), দক্ষিণ ফতেহপুরের মৃত আব্দুল কালামের ছেলে সুমন আহমেদ (২৭) ও আলিম উদ্দিনের ছেলে সুমন মিয়া (২৬), নয়াগ্রামের ভাড়াটিয়া মৃত মোজাফফর আলীর ছেলে মোঃ বাচ্চু মিয়া (৫৮)।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা ব্যাটারী চালিত টমটম গাড়ি ও ব্যাটারী চুরি করে অন্যত্র বিক্রি করতো। তাদের বিরুদ্ধে বিয়ানীবাজার থানায় এ সংক্রান্ত মামলা ছিল।

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ দেবদুলাল ধর জানান, সিলেটের পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে নিয়মিত অভিযানের অংশ হিসেবে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।