সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

চরম হতাশায় সমর্থকরা: হার্শা ভোগলে

অনলাইন ডেস্ক :

চলমান বিশ্বকাপে বাংলাদেশের পারফরম্যান্স দেখে চরম হতাশায় সমর্থকরা। সর্বশেষ নেদারল্যান্ডসের বিপক্ষে হারের পর আশা ভঙ্গ সমর্থকদের বেশকিছু ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ম্যাচ শেষে তাদের উদ্দেশে বার্তা দিয়েছেন সাবেক ভারতীয় ক্রিকেটার ইরফান পাঠান ও ধারাভাষ্যকার হার্শা ভোগলে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এর (সাবেক টুইটার) অ্যাকাউন্টে বাংলাদেশের সমর্থকদের উদ্দেশে করা এক পোস্টে প্রশ্ন রেখেছেন হার্শা। তিনি লিখেছেন, ‘বাংলাদেশকে কিছু কঠিন প্রশ্ন নিজেদের করতে হবে।

বাংলাদেশি সমর্থকরা আপনাদের মতে সাকিব, মুশফিক ও তামিমদের ব্যাচের পর আর সত্যিকার অর্থে কোনো বিশ্বমানের খেলোয়াড় কি এসেছে?’ আরেকটি টুইট বার্তায় ইরফান পাঠান বাংলাদেশের সমর্থকদের আরও ভালো কিছু প্রাপ্য বলে উল্লেখ করেছেন। তিনি লিখেছেন, ‘বাংলাদেশের ক্রিকেটের উন্নতির জন্য মাঠে এবং বাইরে ক্রিকেটার ও সংশ্লিষ্টদের নতুন করে সাজাতে হবে। তাদের এমন কিছু অনুরাগী সমর্থক আছে, যারা আরও ভালো কিছুরই প্রাপ্য।’