সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

রাজধানীর মিরপুরে আরও একটি বাসে আগুন

রাজধানীর মিরপুরে শনিবার রাতে প্রজাপতি পরিবহনের একটি বাসে আগুন দিয়েছেন দুর্বৃত্তরা।

শনিবার রাত ১১টা ৩৮ মিনিটে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের (মিডিয়া সেল) স্টেশন অফিসার তালহা বিন জাসিম।

তিনি বলেন, খবর পেয়ে মিরপুর ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

রবিবার সকাল থেকে শুরু হওয়া বিএনপি ও সমমনা বিরোধী দলের ৪৮ ঘণ্টার অবরোধকে সামনে রেখে শনিবার রাতে রাজধানীর যাত্রাবাড়ী, গুলিস্তান, গাবতলী ও নটরডেম কলেজ এলাকায় ৪টি বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।

—-ইউএনবি