সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

গঙ্গাচড়ার কোলকোন্দে বায়ো ফর্টিফাইড পণ্য নিয়ে টেস্ট মার্কেট ক্যাম্পেইন

জেলা প্রতিনিধি, রংপুর (গঙ্গাচড়া):

রংপুরের গঙ্গাচড়া উপজেলার কোলকোন্দ ইউনিয়নের দক্ষিণ কোলকোন্দ ভাই ভাই মোড় পশ্চিমপাড়ায় বায়ো ফর্টিফাইড পণ্য নিয়ে টেস্ট মার্কেট ক্যাম্পেইন রোববার (১২ নভেম্বর) অনুষ্ঠিত হয়। ইউরোপিয়ান ইউনিয়ন ও অস্ট্রিয়ান ডেভেলপমেন্ট কোঅপারেশন এর আর্থিক সহায়তায় এবং কেয়ার বাংলাদেশ ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কারিগরী সহাযোগিতায় এবং ইএসডিও কর্তৃক বাস্তবায়ীত এবং উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির বাস্তবায়নে ও জয়েন্ট অ্যাকশন ফর নিউট্রিশন আউটকাম (জানো) প্রজেক্টের সহযোগিতায় অনুষ্ঠিত ক্যাম্পেইনে পুষ্টিসমৃদ্ধ বিভিন্ন খাদ্য’র চাষাবাদ, পোকা দমন ও রান্না করে খাবার নিয়ম কানুন সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আজমাইন মোস্তারি।

আরো বক্তব্য রাখেন ইএসডিও জানো প্রজেক্টর এপিএম মাসুদ রানা, ইউএনসিসির সদস্য সাংবাদিক আব্দুল বারী স্বপন, গঙ্গাচড়া বাজার বণিক সমিতির সভাপতি নওফেল ইসলাম, সদস্য ইউসুফ আলী, বসুন্ধরা মালট্রি ফুড প্রডাক্ট লিমিডেটের ডিলার মোসাদ্দেকুর রহমান, কৃষক মিজানুর রহমান, নুরুন্নবী, কৃষাণী জীবন নেছা প্রমূখ। বিশিষ্ট কৃষক মোঃ ফেরদৌস রহমানের সভাপতিত্বে ও জানো প্রজেক্টের উপজেলা ম্যানেজার খোকন মিয়ার উপস্থাপনায় জানোর এফও নয়ন মিয়া, সিভি আঞ্জুমানারা বেগম মিনি, শিক্ষক শারমিন সুলতানা বৃষ্টিসহ এলাকার শতাধিক কৃষক-কৃষাণী ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন।