সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

নারায়ণগঞ্জের আদমজী ইপিজেড এলাকায় আরেকটি বাসে অগ্নিসংযোগ

নারায়ণগঞ্জের আদমজী ইপিজেড এলাকায় বিএনপি, জামায়াত ও সমমনা বিরোধী দলের ৪৮ ঘণ্টার অবরোধ চলাকালে আরেকটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের স্টেশন অফিসার তালহা বিন জসিম জানান, রবিবার সন্ধ্যা ৬টা ৩৭ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ড ঘটে।

তিনি আরও জানান, খবর পেয়ে সন্ধ্যা ৬টা ৪৭ মিনিটে আদমজী ইপিজেড ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্রে জানা গেছে, শনিবার রাত ৮টা থেকে রবিবার (১২ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত সারাদেশে ১০টি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চতুর্থবারের মতো সড়ক, রেললাইন ও নৌপথ অবরোধের ডাক দিয়েছে বিএনপি, জামায়াতসহ সমমনা বিরোধী দলগুলো।

—-ইউএনবি