সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

তফসিল ঘোষণা: চট্টগ্রামে বিজিবির টহল জোরদার

জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় চট্টগ্রামে ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

বুধবার (১৫ নভেম্বর) থেকে বিজিবি মোতায়েন করা। এ ছাড়া মোড়ে মোড়ে পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে।

বিজিবি চট্টগ্রাম-৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী গণমাধ্যমকে বলেন, চট্টগ্রামে ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। ইতোমধ্যে বিজিবি গাড়ি নিয়ে চট্টগ্রামে টহল দিচ্ছে। এ ছাড়া প্রস্তুত রাখা হয়েছে আরও ৮ প্লাটুন বিজিবি।

এদিকে বুধবার (১৫ নভেম্বর) সকালে বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে, পোশাক কারখানার নিরাপত্তা জোরদারে ঢাকা ও আশপাশের জেলায় ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। তা ছাড়া সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন রয়েছে ১৮১ প্লাটুন বিজিবি।

এর আগে বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা চতুর্থ দফার অবরোধে সোমবার (১৩ নভেম্বর) আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সারা দেশে ১৮৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়।

—-ইউএনবি